উইন্ডোজ ৭ -এর কিছু সহজ শর্টকাট কৌশল
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এবং এরপরের ভার্সনে বিভিন্ন কাজ সহজে ও দ্রুত করতে কয়েকটি কৌশল নিয়ে নিম্নে আলোচনা করা হল— নতুন ফোল্ডার তৈরি: উইন্ডোজ এক্সপ্লোরারে নতুন কোনো ফোল্ডার তৈরি করতে হলে ডান ক্লিক করে New চেপে আবার New Folder নির্বাচন করলে সেটি তৈরি হয়। কিন্তু চাইলেই নতুন যেকোনো ফোল্ডার তৈরি করতে পারেন একসঙ্গে Ctrl+Shift+N চেপেই। অ্যাডমিনিস্ট্রেটর হয়ে খুলতে: কোনো প্রোগ্রামকে যদি অ্যাডমিনিস্ট্রেটর রাইটস দিয়ে খুলতে চান, তবে সেটিকে নির্বাচন করে কি-বোর্ড থেকে একসঙ্গে Ctrl + Shift + Enter চাপুন। টাস্কবারে যেতে: কাজ করতে গিয়ে উইন্ডোজের টাস্কবারে যাওয়ার প্রয়োজন হলে কি-বোর্ড শর্টকাট Windows key + B একসঙ্গে চাপলে টাস্কবারে যেতে পারবেন। এবার ডান/বাম অ্যারো কি দিয়ে চলতি প্রোগ্রামকে সিলেক্ট করতে পারবেন। উইন্ডোকে সরাতে: একাধিক উইন্ডো নিয়ে কাজ করতে গেলে কখনো তাকে ডানে-বাঁয়ে সরানোর প্রয়োজন পড়তে পারে। এজন্য কি-বোর্ডের Windows key-এর সঙ্গে Left/Right arrow কি চেপে উইন্ডোটি পর্দার সুবিধামতো জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রোগ্রাম মিনিমাইজ: অনেক প্রোগ্রাম বা উইন্ডো চালু আছে? সব কটি উইন্ডোকে একসঙ্গে মিনিমাইজ ক...