Posts

Showing posts with the label স্বাস্থ্য

জেনে নিন দুর্বা ঘাসের চমৎকার ৯টি উপকারিতা

Image
দুর্বা ঘাস আমাদের কাছে আগাছা হিসেবেই পরিচিত। অবাঞ্চিত হলেও এই আগাছাটির রয়েছে মূল্যবান ঔষধিগুণ। এটি মানবদেহকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আসুন জেনে নিই আমাদের আশপাশে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা এই আগাছাটির উপকারিতা। ১. দুর্বা ঘাসের রস দিয়ে চুল ওঠা বন্ধ হয়। একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জ্বাল করে ফেনা ফেলে নিন। তারপর দুর্বা ঘাসের টাটকা রস ২০০ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জ্বাল দিন। চুলা থেকে নামিয়ে ছেকে সংরক্ষণ করুন। গোসলের ১ ঘণ্টা আগে ওই তেল চুলে মাখুন। নিয়মিত ২ থেকে ৩ মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। ২. শরীরের কোনো স্থান কেটে গেলে দুর্বা ঘাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এ ক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। ৩. বমি বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ১ চা চামচ চিনির সঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা পর পর খাবেন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন। ৪. আয়ুর্বেদ মতে রক্ত পিত্তে দুর্বা ঘাস মহৌষধ। এই রোগে মুখ, নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তস্রাব হতে পারে। এক্ষেত্রে দুর্বা ঘাসের রসের ...

আপনি কী ভুলে যান?

Image
জীবন পুরো ভুলভুলাইয়া! ছোটখাটো সব জিনিস ভুলে যাচ্ছেন নাকি? ভুলেও হেলাফেলা করবেন না। ভুলে যাওয়া কিন্তু কোনও ভুল নয়। ভবিষ্যতে বিপদের অশনিসঙ্কেত। আপনার অবস্থা গজনির আমির খানের মতো হলে, সে তো মারাত্মক কেস। অবস্থা হাতের বাইরে। কিন্তু এতটা না হলেও, রোজ রোজ কি ছোটখাটো জিনিস ভুলে যাওয়া রুটিন হয়ে দাঁড়িয়েছে? হয়ত চাবি কোথায় রেখেছেন তা ভুলে বাড়ি মাথায় করছেন। কিংবা পরিচিত কারোর নামধাম ভুলে বসে আছেন। বা মোবাইল কোথায় রেখেছেন সেটাই মনে করতে পারছেন না। বেমালুম ভুলে যাচ্ছেন দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি। তাহলে জেনে রাখুন, বিপদ হাজির দোরগোড়ায়। এই ভুলে যাওয়ার পিছনে কার্যকারণ হতে পারে একাধিক-   ১) অবসাদ ২) ওষুধের সাইড এফেক্ট ৩) অত্যধিক মাত্রায় মদ্যপান ৪) দেহে ভিটামিন B12 এর হার কম থাকা ৫) থাইরয়েড লেভেল কম ৬) ক্রমাগত মানসিক চাপ ৭) হাই কোলেস্টেরল ৮) নিঃসঙ্গতা ৯) ঘুমের সমস্যা ১০) সঠিক পুষ্টির অভাব জীবনে নানাভাবে প্রভাব ফেলতে পারে এই ভুলে যাওয়ার প্রবণতা। অনেকসময় সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া এবং হাজার চেষ্টাতেও তা না মনে পড়া। কথা বলার সময় হঠাত্‍ করে যথাযথ শব্দ না মনে করতে পারা। জানা পথঘাট ভুলে যাওয়ার মতো ...

মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকর ১০টি ঘরোয়া উপায়

Image
দিনে রাতে কত না মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। তাদের আচার ব্যবহার যেমন ভিন্ন ধরণের হয়, তেমনই তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গীও ভিন্ন ধরণের হয়ে থাকে। তবে একজন মানুষের প্রতি আমাদের খারাপ দৃষ্টিভঙ্গী তৈরি হওয়ার পেছনে অনেক সময়ই তার মুখের গন্ধ দায়ি থাকে। কারণ সেই ব্যক্তি আমাদের কাছে নোংরা বা অপরিষ্কার হয়ে ওঠেন। কারণ অন্য মানুষের মুখের দুর্গন্ধ আমাদের রীতিমতো বিব্রত করে তোলে। যদিও সেই মানুষটি নানা কারণেই মুখের দুর্গন্ধে ভুগতে পারেন। যেমন- পেটের গণ্ডগোল, গলায় কোনও রোগ, টনসিল বা নাকের সমস্যা, ফুসফুসের সমস্যা প্রভৃতি। এছাড়াও, নানারকম খাবার খেলেও মুখে দুর্গন্ধ হয়। কিন্তু এই নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কারণ মুখের দুর্গন্ধ দূর করতে পারে, এমন হরেক উপাদান আমাদের চারপাশেই রয়েছে। তাই কি কি উপাদানের মাধ্যমে মুখের দুর্গন্ধকে সহজেই কাবু করা সম্ভব, সে নিয়েই আলোচনা করা হবে আজকের এই লেখায়। ১. নারকেল তেল নারকেল তেল দিয়ে মুখ ধুলে মুখের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও মুখের ভেতর নানা সংক্রমণ ঠেকাতেও নারকেল তেলের জুড়ি মেলা ভার। কারণ নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণুনাশক রয়েছে, সেই সঙ্গে রয়েছে প্রদাহজনিত সমস্য...

সল্প খরচে সুখী হওয়ার নয় উপায়

Image
শরীর ও মনের সুখ-শান্তির জন্য বহু টাকা খরচ করে ইয়োগা ক্লাস, ভিটামিন সাপ্লিমেন্ট, ব্যয়বহুল স্পা অথবা স্বপ্নের দেশে লম্বা অবকাশ-যাপন- কোনটাই কার্যকর না-ও হতে পারে। আবার নিত্যদিনকার এমন কিছু সাদাসিধে ব্যাপার আছে যা হয়তো একজন মানুষের জীবনকে সুখী, স্বস্তিকর এবং সুন্দর করে তুলতে পারে। ঘরকে সবুজময় করে তোলা ঘরের ভেতর গাছপালা স্ট্রেস কমিয়ে দেয় এবং সুখকে বাড়িয়ে দেয়। কিভাবে? মৌলিক যে বিষয়টি সবাই জানানে যে, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে যা আমাদের বেঁচে থাকার শক্তি। কিছু কিছু গাছ বায়ুকে বিশুদ্ধ করতে সাহায্য করে কারণ তারা বায়ু থেকে ক্ষতিকর রাসায়নিককে টেনে নেয়। শরীরের পানির মাত্রা ঠিক রাখা মানুষের শরীরের প্রধান উপাদান পানি। প্রাপ্তবয়স্ক একজন নারীর শরীরে ৫৫ শতাংশ এবং পুরুষের শরীরে ৬০ শতাংশ কার্যক্ষমতার জন্য পানি প্রয়োজন। সেকারণে শরীরে পর্যাপ্ত জলীয় থাকলে সুস্বাস্থ্য, শক্তির মাত্রা বাড়া এবং মনোযোগের শক্তি বাড়ে। যদি প্রচুর পরিমাণ পানি পান করতে বিস্বাদ মনে হয় তাহলে তার সাথে লেবু বা শসা কিংবা আদার টুকরো মেশানো যেতে পারে। এমনকি পানি খাওয়ার ধারাবাহিকতা ধরে রাখতে না পারল...