Posts

Showing posts with the label বিনোদন

আপনি কি জানেন ছেলেরা কেন ভারী নিতম্বের মেয়েদের পছন্দ করেন

Image
বেশিরভাগ ছেলেরাই ভারী নিতম্বের মেয়েদের পছন্দ করেন আপনি জানেন কি?এর পিছনে বিশেষ কিছু কারণও আছে। এটা অনেকদিন থেকেই প্রমাণিত হয়েছে যে, ভারী নিতম্বের মহিলাদের বেশ আকর্ষনীয় মনে করেন বেশিরভাগ পুরুষেরা। খেয়াল করলে দেখা যায় যে রাস্তায় কোন মহিলাকে দেখলে তারা এই বিষয়ে মন্তব্য করতে পছন্দ করেন। গবেষণায় দেখা গিয়েছে যে, শুধু একজন দুজন নয় প্রায় প্রতিটি পুরুষই নারীদের এই ভারী নিতম্বের প্রতি আকর্ষণ করে থাকেন। কিন্তু কেন এমনটি হয়ে থাকেন এর বৈজ্ঞানিক ব্যাখা দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়েছে যে, মহিলাদের ভারী নিতম্ব পুরুষদের আকর্ষণ করে থাকে কারণ তারা মনে করে, ভারী নিতম্বের নারীরা পূর্ণ যৌবনপ্রাপ্ত হন এবং তারা সন্তান উৎপাদানে অন্যান্য নারীদের তুলনায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিশেষজ্ঞরা বলেছেন যে, ভারী নিতম্বের নারীদের জন্ম দেওয়া সন্তান বেশ বুদ্ধিমত্তআর অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে। কেননা ভারী নিতম্বের মহিলাদের উরু ও নিতম্বের চর্বি ব্চ্চাদের মস্তিষ্ক বিকাশে বিরাট ভুমিকা পালন করে।নারী দেহের সকল স্থানের চর্বি তাদের সন্তানদের বুদ্ধিকে বিকশিত করা এবং তাদের ক্রম বিকাশে সহায়তা করে। আলিংটনে অবস্থিত টেক্...

বউ কেনা হচ্ছে টাকা দিয়ে

Image
পাত্রপাত্রী খোঁজার দিন শেষ হতে চললো। কারন এখন টাকা দিয়ে বউ কেনা যায়। অল্প বয়সী মেয়েদের টাকার বিনিময়ে বিক্রি করার মতো ভয়াবহ ঘটনা নাইজেরিয়ার একটি সম্প্রদায়ের জন্য নিত্যদিনের ব্যাপার। নাইজেরিয়ার সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের বেশেরে সম্প্রদায়ে মানি ম্যারেজ বা অর্থের বিনিময়ে অল্প বয়সী মেয়েদের বিয়ের নামে বিক্রি করে দেয়া একটি প্রচলিত প্রথা। মূলত দারিদ্র্যপীড়িত পরিবারের শিশুদের বিয়ের নামে মোটা অংকের বিনিময়ে কিনে নেন প্রভাবশালীরা। দেশটির আরও কয়েকটি সম্প্রদায়ের মধ্যে এখনও এ ধরনের বিতর্কিত প্রথার চল রয়েছে এমন চাঞ্চল্য খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। যেখানে বিক্রি হওয়া মেয়েটির না থাকে কোনো স্বাধীনতা বা শিক্ষা ও চিকিৎসা পাওয়ার সুযোগ। স্থানীয় ধর্মীয় নেতারা এ প্রথার বিরুদ্ধে প্রচারণা চালালেও কোনো লাভ হচ্ছে না। সেই সম্প্রদায়ের তরুণী ডরফি। তার বয়স এখন প্রায় বিশের কোটায় হলেও তাকে যখন বিয়ে দেয়া হয়েছিল তার বয়স ছিল মাত্র ১০-১১ বছর। ওই বয়সে তাকে এমন এক ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছিল, যার বয়স কিনা তার নানা-দাদার চেয়েও বেশি। ডরফির আপন মা ও চাচা টাকার জন্য তাকে ওই বৃদ্ধের ক...

মুক্তির নতুন তারিখ ‘নাকাব'

Image
শাকিব খান অভিনীত ‘ নাকাব ’ সিনেমাটি বলা হচ্ছিলো ভারতে যেদিন মুক্তি পাবে , একইদিন মুক্তি পাবে বাংলাদেশেও অথচ এটি এখনও আলোর মুখ দেখেনি বাংলাদেশে। এর কারণ , বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটি আমদানির অনুমোদনের চিঠি পাওয়া যায়নি সঠিক সময়ে। জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলছেন - নির্ধারিত দিনে দুই বাংলায় একই সঙ্গে নাকাব মুক্তির কথা ছিলো। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় আমদানির অনুমোদনের চিঠি পেতে দেরি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চিঠি পেয়েছি। এত অল্প সময় হাতে নিয়ে মুক্তি দেওয়া গেলো না। তাই নতুন তারিখ ঠিক করা হয়েছে ‘ নাকাব ’ মুক্তির। ২৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে এটি দেখা যাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ‘ নাকাব ’- এর বাংলা অর্থ ‘ মুখোশ ’ । সিনেমাটি ২০১৫ সালের তামিল ছবি ‘ মাস্সু ইঙ্গিরা মাসিলামানি ’- এর পুনঃনির্মাণ। এতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার দুই নায়িকা , নুসরাত এবং সায়ন্তিকা। পরিচালনায় রাজীব কুমা...

অতীতের সব রেকর্ড ভেঙে বলিউডে নতুন রেকর্ড গোড়তে চলেছে "থাগস অব হিন্দুস্তান"!

Image
থাগস অব হিন্দুস্তান এ বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি ।এই ছবিতে একই সঙ্গে অভিনয় করছেন হিন্দি সিনেমার আইকন অমিতাভ বচ্চন এবং বলিউড সুপারস্টার আমির খান। প্রায় ২৫০ কোটি বাজেটের এই ছবিটি বলিউডি ছবির ইতিহাসে অন্যতম সেরা বাজেটের ছবি। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আউটডোর শুটিং। প্রায় ২০০ জন ক্রু নিয়ে ৪৫ দিন ইউরোপের দেশ মাল্টায় ছবির কাজ করা হয়। হলিউডের বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক ‘গেম অব থ্রোন্স’ এর শুটিংও হয়েছিল একই জায়গায়। জলদস্যুর দৃশ্যের জন্য ২৫০টন ওজনের একটি জাহাজও বানানো হয়েছে, যা বলিউডে এর আগে কেউ করেনি। ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। তাঁদের সবাইকে দেখা যাবে ঠকবাজের ভূমিকায়। এছাড়া ব্রিটিশ অভিনেতা লয়েড ওয়েনকে দেখা যাবে দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে। বলিউডের চলচ্চিত্র সমালোচকদের অনেকেই মনে করছেন অতীতের অনেক রেকর্ডই ভেঙে দেবে ‘থাগস অব হিন্দুস্তান’। তবে সেটি দেখার জন্য চলতি বছর নভেম্বরের ৭ তারিখ ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

ক্যাটরিনার প্রেমে পড়েছেন আমির !

Image
নিউজ ডেস্ক- বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান তার আসন্ন ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’র চরিত্রগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তার ভক্তদের সঙ্গে। ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির লোগো প্রকাশ্যে আনার পর, পরে একে একে ‘খুদাবক্স’ অমিতাভ, ‘জাফিরা’ ফতিমা সানা শেখ, ‘জন ক্লাইভ’ লয়েড ওয়েনের সঙ্গে আলাপ করিয়েছেন আমির। এবার পালা ‘সুরাইয়া জান’র সঙ্গে। ‘সুরাইয়া জান’ মানে ক্যাটরিনা কাইফের সঙ্গে। সুরাইয়া জান চরিত্রেই ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে। তার সেই লুক কেমন সেটা এবার প্রকাশ্যে আনলেন প্রযোজনা সংস্থা। ‘সুরাইয়া জান’ ক্যাটরিনাকে দেখা যাচ্ছে গর্জিয়াস লেহেঙ্গা পরে নাকে নথ, হাতে মেহেন্দি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এই সেই ‘সুরাইয়া জান’-র সঙ্গে আলাপ করাতে গিয়ে আমির খান লিখেছেন, ”সুরাইয়া জান হল সবথেকে সুন্দরী ঠগ, সেই ধুম ৩-র সময় থেকেই ক্যাটরিনার প্রেমে পড়েছি, তবে কিছুইতেই বলে উঠতে পারিনি, কেউ যদি আমার হয়ে তাকে একথা জানিয়ে দেন তাহলে ভীষণ ভালো হয়। ” এর আগে এই ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর জন্য আরও এক চমক দিয়েছিলেন আমির। এই ছবির ভিলেন ‘লয়েড ওয়েন’এর চরিত্রের সঙ্গে আলাপ করিয়েছিলেন।...

বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন নেহা

Image
খুব চটে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। যখন তার বিয়ের পরপরই খবর প্রকাশ হলো যে বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়েছেন। বলেছিলেন, ‘এই ধরনের অপপ্রচার তিনি মোটেও পছন্দ করেন না।’ কিন্তু সত্য তো চাপা থাকে না। কয়েক মাসের ব্যবধানেই সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল। বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন নেহা। আর তাই গর্ভবতীও হয়েছিলেন তিনি। আর এই সত্যটা স্বীকার করে নিলেন নেহার সেই প্রেমিক ও বর্তমান স্বামী অঙ্গদ বেদী। গত ১০ মে বিয়ে হয়েছিল নেহা আর অঙ্গদের। তাদের বিয়ের খবরটি টেরই পাপারাৎজিরা। তখনই গুঞ্জন শোনা গিয়েছিল, নেহা নাকি গর্ভবতী। তখন সেটি নিয়ে দুজনেই বিরক্তি প্রকাশ করলেও মাস তিনেক পরে অঙ্গদই সবাইকে জানিয়ে দেন, গুজবটা সত্যি। মা হতে চলেছেন নেহা। সঙ্গে নেহা ও তার একটি ছবি। যেখানে নেহার ‘বেবি বাম্প’ স্পষ্ট। নেহাও ছবিটি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রামে। ‘নতুন শুরু’ বলে উল্লেখ করেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নেহা জানিয়ে দিয়েছেন, কেন নিজের গর্ভধারণের বিষয়টি তিনি গোপন করেছিলেন। তিনি জানিয়েছেন, তার ভয় ছিল তিনি মা হতে চলেছেন, এই খবর চাউর হয়ে গেলে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হ...

সালমানের ওপর খেপেছে আরেক হিন্দু গোষ্ঠী

Image
‘লাভরাত্রি’ থেকে ‘লাভযাত্রী’—গত বুধবার নিজেই টুইট করে ছবির নতুন নাম সবাইকে জানিয়েছেন সালমান খান। ছবিতে আয়ুষ শর্মা গুজরাটি তরুণ আর ওয়রিনা হুসেন ব্যালে নৃত্যশিল্পী। নবরাত্রি উৎসবের এক রাতে তাঁদের আলাপ। সেখান থেকেই দুজনের প্রেম। পুরোপুরি রোমান্টিক গল্প। আর তাতেই আপত্তি ভারতের বিভিন্ন ধর্মীয় সংগঠনের। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করেছে, সালমান খানকে পেটালে ২ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। সালমান খানকে পেটাতে হবে, কারণ ‘লাভরাত্রি’ ছবির প্রযোজক সালমান খান আর প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস। এই ছবির বিরোধিতা করছে হিন্দু হাই এজ। হিন্দুত্ববাদী এই সংগঠনের আগ্রা শাখার প্রধান গোবিন্দ পরাশরসহ অন্য সদস্যরা ‘লাভরাত্রি’ ছবির পোস্টার পুড়িয়েছেন। বিহারের একটি আদালতেও ‘লাভরাত্রি’ ছবির নাম নিয়ে সালমান খান ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। এবার জানা গেছে, তাতেও রক্ষা হয়নি। নতুন নামের বিরুদ্ধে সনাতন ফাউন্ডেশন গুজরাট হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে। এই হিন্দু গোষ্ঠীর দাবি, ছবির নাম মোটেই গ্রহণযোগ্য নয় এবং কিছু দৃশ্য অবশ্যই বদলাতে হবে, তা না হলে হিন্দু ধর্মাবেগে আঘাত কর...

ঢাকায় পিয়ার্স ব্রসন্যানের ছবি

পিয়ার্স ব্রসন্যানের নাম উচ্চারণ হলে প্রথমেই সামনে চলে আসে ‘জেমস বন্ড’ চরিত্রটি। আসবে না কেন! ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করেছেন তিনি—‘গোল্ডেন আই’ (১৯৯৫), ‘টুমরো নেভার ডাইজ’ (১৯৯৭), ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ (১৯৯৯) এবং ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২)। এই চারটি ছবিই দারুণ ব্যবসা সফল হয়। আর এই সাফল্যের মূল নায়ক ছিলেন পিয়ার্স ব্রসন্যান। হার্টথ্রব ইমেজ, দুর্দান্ত অ্যাকশন—সব মিলিয়ে যে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন তিনি, তাতে দর্শকের মানসপটে চিরস্থায়ী হয়ে গেছেন। ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করা অন্যতম সেরা একজন হিসেবে বিবেচনা করা হয় পিয়ার্স ব্রসন্যানকে। ‘বন্ড সিরিজ’ থেকে বিদায় নিয়েছেন, তবে হলিউড থেকে সরে যাননি। একের পর এক ছবিতে অভিনয় করছেন এই আইরিশ অভিনেতা। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত জুলাই মাসে মুক্তি পাওয়া ‘মাম্মা মিয়া’ ছবিতে। দুই মাস না পেরোতেই নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে এসেছেন। তাঁর এবারের ছবি ‘ফাইনাল স্কোর’। স্কট ম্যান পরিচালিত ‘ফাইনাল স্কোর’ ছবিটি অ্যাকশন ধাঁচের। ছবিটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। ছবিতে পিয়ার্স ...

আমার প্রাপ্তি বেশি, বিসর্জন কম: সুবীর নন্দী

Image
আজ শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ১৩তম ‘চ্যানেল আই সংগীত পুরস্কার’। এই পুরস্কারে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী শিল্পী সুবীর নন্দী। এ প্রসঙ্গ ধরেই কথা হয় তাঁর সঙ্গে। জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। তবে ‘চ্যানেল আই সংগীত পুরস্কার’ থেকে জীবনের প্রথম ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন। কেমন লাগছে? পুরস্কার সব সময় চলার গতি বাড়িয়ে দেয়। তবে এই সম্মাননা, আমি বলব আজীবন গান গাওয়ার, বেঁচে থাকার অনুপ্রেরণা। যদিও আমার কাছে মনে হয়েছে, আমি কি এর যোগ্য? আমার চেয়ে অনেক বড় বড় গুণী মানুষ রয়েছেন। তবে এই মুহূর্তে যে বিষয়টি আমার কাছে সবচেয়ে আনন্দের, সেটি হলো এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আমার জন্মস্থান হবিগঞ্জে। কাকতালীয় হলেও নিজের জন্মস্থানে নিজের মানুষদের সামনে এ রকম একটি সম্মান গ্রহণ আমার জন্য বিশাল প্রাপ্তি। শিল্পী সুবীর নন্দীর প্রাপ্তির সেই জায়গা থেকে যদি কিছু বলেন। আমার জীবনে প্রাপ্তি বেশি, বিসর্জন কম। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। পাশাপাশি পেয়েছি অসংখ্য স্বীকৃতি। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে পাঁচবার পেয়েছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (মহানায়ক, ১৯৮৪; শুভদা, ১৯৮৬; শ্রাবণ মেঘের দিন, ১৯৯৯; মেঘের পরে মেঘ, ২০০৪;...

বাঁধন এখন কী করছেন?

Image
গত বছর ১৬ ডিসেম্বর অপ্রকাশ নামে দীপ্ত টিভির বিশেষ নাটকে অভিনয় করেছিলেন বাঁধন। এরপর আর কোনো নাটক বা টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। মাঝখানের এই সময়টাতে নিজেকে নতুনভাবে তৈরি করার যুদ্ধে নেমেছিলেন। শোনা গিয়েছিল, সিনেমায় অভিনয়ের জন্যই নিয়মিত ব্যায়ামাগারে গিয়ে নিজের ওজন কমানো থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তিনি। পরে রায়হান রাফির ‘দহন’ সিনেমাতে বাঁধনের অভিনয়ের ঘোষণা আসে। কিন্তু ঈদুল ফিতরের ঠিক আগে আগে সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন বাঁধন। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের ইচ্ছাতেই দহন-এ কাজ করছেন না; জাজ মাল্টিমিডিয়ার পরের সিনেমায় কাজ করবেন। সিনেমা থেকে সরে যাওয়ার পর চার মাস চলে যাচ্ছে। এত কষ্ট করে নিজেকে ভেঙে নতুন করে গড়া, তার ফল হলো কী? এত দিন বিরতির পরও নতুন কোনো সিনেমা বা ছোট পর্দার কোনো কাজেই দেখা যাচ্ছে না বাঁধনকে। কেন? সাবেক এই লাক্স তারকা বললেন, ‘শুধু সিনেমায় কাজের জন্য যে নিজেকে নতুন করে তৈরি করেছি, তা শতভাগ ঠিক নয়। নিজেকে ভালো রাখতে, আমার সন্তানকে ভালো রাখতেই নিজেকে পরিবর্তন করার বিষয়টি অনুভব করেছি। তবে এটা ঠিক যে গত ঈদুল ফিতরের আগে আগে সিনেমায় কাজ করার কথা ছিল। এ জন্...