ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’




বিখ্যাত চায়নিজ ব্র্যান্ড ফোন ইউমিডিজি বাংলাদেশ শিগগিরই বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন দুটি মডেল ‘ইউমিডিজি এস টু লাইট’ ও ‘ইউমিডিজি এ ওয়ান প্রো’। এ উপলক্ষে শুরু হয়েছে ফেসবুকভিত্তিক অনলাইন কনটেস্ট ‘জিততে হলে, লিখতে হবে’। প্রতিযোগিতা চলবে ২০ মে পর্যন্ত; যেখানে ইউমিডিজি ফোনসহ থাকছে পাঁচটি আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী, একজন প্রতিযোগীকে ফেসবুকে ‘ইউমিডিজি বাংলাদেশ’ ফ্যানপেজে লাইক দিতে হবে। কমেন্টবক্সে নতুন এ দুটি মডেলের মধ্য কোনটি পছন্দ, কী কারণে পছন্দ তা উল্লেখ করে এ ফোন জিতলে কী করবে তা লিখতে হবে। তা ফেসবুকে নিজ অ্যাকাউন্টে শেয়ার দিতে হবে। কমেন্টের শেষে অবশ্যই হ্যাশট্যাগ যুক্ত করতে হবে #A1PROvsS2Lite #UmidigiBangladesh।

ইউমিডিজি বাংলাদেশের মূল প্রতিষ্ঠান রেডগ্রিন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ওবায়দুল্লাহ বলেন, ইউমিডিজি বাংলাদেশের প্রথম অনলাইন কনটেস্ট ‘শেয়ার করুন, ইউমিডিজি জিতুন’-এর ব্যাপক সাফল্য আমাদের আরেকটি কনটেস্ট আয়োজনে উৎসাহিত করেছে। গ্রাহকরা যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, আশা করছি নতুন এ দুটি মডেলের ফোনও ব্যাপক জনপ্রিয়তা পাবে।

এ বি এম ওবায়দুল্লাহ আরো বলেন, প্রতিযোগীদের মন্তব্যের সৃজনশীলতার ওপর বিজয়ী নির্বাচন করা হবে।

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project