জেনে নিন ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ টিপস !
গোটা বিশ্বে সব থেকে শক্তিশালী সোশ্যাল মাধ্যম ফেসবুক। প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। মাধ্যমটিতে অনেকেই সারাদিন সময় কাটান। তারপরও ফেসবুকের অনেক ফিচার সম্পর্কে তারা জানেন না। আসুন জেনে নেওয়া যাক ফেসবুকের দারুণ কিছু ফিচার টিপস- ১. ধরা যাক, আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে পরিবারের অনেক আছেন। এদিকে আপনি এমন একটি বিষয় ফেসবুকে পোস্ট করতে চান যা ওই সদস্যরা না জানলেই ভালো। এরকম সমস্যায় আমরা প্রায়ই পড়ে থাকি। কিন্তু সমাধানের উপায় আমাদের জানা নেই। বিভিন্ন সময় আমরা অনেক কিছু পোস্ট করি। সেগুলোর মধ্যে আমরা চাই কিছু পোস্ট যেন নির্দিষ্ট কিছু মানুষ দেখতে না পারে। এক্ষেত্রে এই কাজটি আমরা কীভাবে করতে পারি তা জেনে নেওয়া যাক। প্রথমেই আপনি যা পোস্ট করতে চান তা অ্যাড করে নিতে হবে। এরপর দেখবেন পোস্টের ডানপাশে একটি গ্লোব সাইন আছে। সেই গ্লোবে ক্লিক করতে হবে। এবার বেশ কয়েকটি অপশন আসবে যেখানে আপনি পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি এসব পাবেন। এগুলোর ঠিক নিচেই মোর অপশনস নামে আরেকটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর কাস্টমস-এ ক্লিক করতে হবে। তারপর কাস্টমস থেকে ডোন্ট শেয়ার উইথ অপশনে গিয়ে যাদের সঙ্গে আপনি প...