বিআইডব্লিউটিএ ৮২ জনকে নিয়োগ দেবে


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে মোট ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
লস্কর

যোগ্যতাডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স অথবা অষ্টম শ্রেণি পাস থাকতে হবে। উক্ত পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
ভাণ্ডারী

যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসসহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
তোপাষ

যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসসহ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন ও বয়স
উপরোক্ত সব পদের জন্য বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১৯) ৮ হাজার ৫০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://jobsbiwta.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আবেদন করতে হবে আগামী ৪ অক্টোবর-২০১৮ তারিখের মধ্যে।
বিজ্ঞপ্তিটি দেখুনঃ

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project

ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’