মুক্তির নতুন তারিখ ‘নাকাব'

শাকিব খান অভিনীতনাকাবসিনেমাটি বলা হচ্ছিলো ভারতে যেদিন মুক্তি পাবে, একইদিন মুক্তি পাবে বাংলাদেশেও অথচ এটি এখনও আলোর মুখ দেখেনি বাংলাদেশে।

এর কারণ, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটি আমদানির অনুমোদনের চিঠি পাওয়া যায়নি সঠিক সময়ে।
জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।
তিনি বলছেন-
নির্ধারিত দিনে দুই বাংলায় একই সঙ্গে নাকাব মুক্তির কথা ছিলো। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় আমদানির অনুমোদনের চিঠি পেতে দেরি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চিঠি পেয়েছি। এত অল্প সময় হাতে নিয়ে মুক্তি দেওয়া গেলো না।

তাই নতুন তারিখ ঠিক করা হয়েছেনাকাবমুক্তির।

২৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে এটি দেখা যাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

নাকাব’-এর বাংলা অর্থমুখোশ
সিনেমাটি ২০১৫ সালের তামিল ছবিমাস্সু ইঙ্গিরা মাসিলামানি’-এর পুনঃনির্মাণ।
এতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার দুই নায়িকা, নুসরাত এবং সায়ন্তিকা।
পরিচালনায় রাজীব কুমার বিশ্বাস, ভারতীয় নির্মাতা।

শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্র।

গল্প যেমনঃ
অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন। যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি খুন করেছিলো। আর দেখতে হুবহু তার মতো!
খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে। এক অন্যরকম চ্যালেঞ্জ।

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project

ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’