হাইটেক পার্কে প্লট নিল রবি বানাতে চাই সফটওয়্যার


হাইটেক পার্কে দেড় একর জায়গা বরাদ্দ পেয়েছে মোবাইল ফোন অপারেটর 
রবি।
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনের এ 
ব্লকের ১ নম্বর প্লটটি দেয়া হয়েছে অপারেটরটিকে। ইতোমধ্যে প্লট বরাদ্দ 
ও বিনিয়োগ চুক্তিও হয়েছে।
হাইটেক পার্কে সরাসরি প্লট বরাদ্দ নেয়া এটিই প্রথম কোনো মোবাইল ফোন 
অপারেটর।
হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, রবি সফটওয়্যার কোম্পানি ক্যাটাগরিতে 
এই বরাদ্দ নিয়েছে। তারা এখানে নিজেদের নেটওয়ার্ক সংক্রান্ত কাজগুলোও
করবে। তারা সেখানে মূলত আইওটি বিষয়ক কাজ করবে। তাছাড়া 
তাদের আইটি বিভাগকে সেখানে নিয়ে যাবে।
প্লটের ভাড়া হিসেবে বছরে প্রতি বর্গমিটার দুই ডালার করে দিতে হবে রবিকে। 
বরাদ্দের এই চুক্তি চল্লিশ বছরের।  তবে রবি এখানে কত টাকা বিনিয়োগ করবে 
তা জানা যায়নি।
বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার
নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে রবির সঙ্গে 
বিনিয়োগ চুক্তির কথা জানিয়েছেন।
মন্ত্রী মোস্তাফা জব্বার এর উপস্থিতিতে ওই চুক্তির সময় বাংলাদেশ হাইটেক 
পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং রবির ম্যানেজিং 
ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ পক্ষে প্রতিনিধিত্ব 
করেন।
এ সময় উপস্থিত ছিলেন রবির মূল কোম্পানি আজিয়াটার দক্ষিণ এশিয়ার 
রিজিওনাল সিইও ড. হানস ভিজয়সুরিয়া। এছাড়া উভয় পক্ষের উর্ধ্বতন 
কর্মকর্তারাও ছিলেন।
হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানায়, সাধারণত বরাদ্দ পাওয়ার পর দুই হতে তিন 
বছরের মধ্যে কার্যক্রম শুরু করতে হয়। পরিকল্পনা, কাঠামো ও পরিচালনার 
বিষয়গুলো ঠিক করতে করতে এই সময় লেগে যায়। তবে তারা চাইলে 
এখনই সেমি স্থাপনা তুলে কাজ শুরু করতে পারে।

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project

ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’