বাংলাদেশ হেরেছে, জিতেছেন বাংলাদেশি দর্শক




আবুধাবিতে বাংলাদেশের দর্শকেরা ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করেই বেরিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে মাশরাফিরা বড় ব্যবধানে হারলেও হারের শোক ভুলে দর্শকেরা ঠিকই নিজেদের কর্তব্য পালন করেছেন। ম্যাচে আফগানরা জিতলেও মাঠের বাইরে জিতেছেন বাংলাদেশি দর্শকেরাই।
বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে এমন আচরণে আর বিস্ময় জাগে না। ফুটবল বিশ্বকাপে জাপান ও সেনেগালের দর্শকেরা ম্যাচের পর গ্যালারি পরিষ্কার করে আলোচনার জন্ম দিয়েছিলেন। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশি দর্শকেরাও তেমনিভাবে চমকে দিয়েছেন। উদ্বোধনী ম্যাচে লড়াকু তামিম ও মুশফিকের ইনিংস দুটির সম্মান রক্ষা করে স্টেডিয়াম পরিষ্কার করে গেছেন তাঁরা। দলের জয়ের পর এমন কাজকে যদি উৎফুল্ল হৃদয়ের মহানুভবতা বলেন, তো গতকালের কাজকে কী বলা যায়?
গ্রুপপর্বের শেষ ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের ফলটা একদমই আশানুরূপ হয়নি। ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণে ১৩৬ রানে হেরে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া লক্ষ্যের অর্ধেকও করতে পারেনি বাংলাদেশ। এমন ম্যাচের পর হতাশায় মিইয়ে যাওয়াটাই স্বাভাবিক। দলের অধিকাংশ খেলোয়াড়ের শরীরী ভাষাই ছিল তেমন। কিন্তু বাংলাদেশকে সমর্থন দিতে আসা দর্শকেরা সে পথে হাঁটেননি। কাল আবুধাবিতে ম্যাচ শেষেও গ্যালারি সাফ করে তবেই বাড়িমুখী হয়েছেন তাঁরা।

ম্যাচ শেষে বাংলাদেশি দর্শকদের পরিচ্ছন্নতা অভিযান সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশি দর্শকদের এই উদ্যোগের প্রশংসা করছেন সবাই। বিশেষ করে হারের দিনেও এভাবে দায়িত্ব পালন করাটা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথাই জানিয়ে দেয়।

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project

ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’