ক্যাটরিনার প্রেমে পড়েছেন আমির !


নিউজ ডেস্ক- বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান তার আসন্ন ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’র চরিত্রগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তার ভক্তদের সঙ্গে।
‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির লোগো প্রকাশ্যে আনার পর, পরে একে একে ‘খুদাবক্স’ অমিতাভ, ‘জাফিরা’ ফতিমা সানা শেখ, ‘জন ক্লাইভ’ লয়েড ওয়েনের সঙ্গে আলাপ করিয়েছেন আমির।
এবার পালা ‘সুরাইয়া জান’র সঙ্গে। ‘সুরাইয়া জান’ মানে ক্যাটরিনা কাইফের সঙ্গে। সুরাইয়া জান চরিত্রেই ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে। তার সেই লুক কেমন সেটা এবার প্রকাশ্যে আনলেন প্রযোজনা সংস্থা।
‘সুরাইয়া জান’ ক্যাটরিনাকে দেখা যাচ্ছে গর্জিয়াস লেহেঙ্গা পরে নাকে নথ, হাতে মেহেন্দি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এই সেই ‘সুরাইয়া জান’-র সঙ্গে আলাপ করাতে গিয়ে আমির খান লিখেছেন, ”সুরাইয়া জান হল সবথেকে সুন্দরী ঠগ, সেই ধুম ৩-র সময় থেকেই ক্যাটরিনার প্রেমে পড়েছি, তবে কিছুইতেই বলে উঠতে পারিনি, কেউ যদি আমার হয়ে তাকে একথা জানিয়ে দেন তাহলে ভীষণ ভালো হয়। ”
এর আগে এই ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর জন্য আরও এক চমক দিয়েছিলেন আমির। এই ছবির ভিলেন ‘লয়েড ওয়েন’এর চরিত্রের সঙ্গে আলাপ করিয়েছিলেন।
যে চরিত্রটিতে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা জন ক্লাইভ। জল ক্লাইভের সঙ্গে আলাপ করিয়ে আমির লিখেছিলেন, ”ইনি জন ক্লাইভ, এনাকে রবার্ট ক্লাইভের সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন। 

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project

ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’