হোমওয়ার্ক করুন মি.আগারকার




পারফরম্যান্স দিয়েই বাংলাদেশের ‘নেতা’ মাশরাফি বিন মুর্তজা। গত এক বছরে বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফিই সেরা পারফরমার।
কাল ইএসপিএন-ক্রিকইনফোর ওই অনুষ্ঠানটায় একটু তাড়াহুড়ো করেই বসেছিলেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার। পরিসংখ্যান, বিশেষ করে গত এক বছরে বাংলাদেশের বোলারদের পরিসংখ্যানটায় যদি একটু চোখ বুলিয়ে নিতেন!
আফগানিস্তানের ইনিংসের শেষটায় বাংলাদেশের বোলিং একেবারেই ভালো হয়নি। মাশরাফি বিন মুর্তজা তাঁর শেষ ওভারে দিয়েছেন ১৯ রান। ৮ ওভার বল করে কাল তাঁর খরচ ছিল ৬৭ রান। এই পারফরম্যান্স দেখেই বাংলাদেশের অধিনায়ককে নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি—পারফরম্যান্স না থাকলে কেবল ‘প্রেরণাদায়ী’ হিসেবে মাশরাফি কীভাবে সুযোগ পান বাংলাদেশ জাতীয় দলে!

আগারকারের এমন মন্তব্যের জুতসই জবাব দিয়েছেন বাংলাদেশ দলেরই আরেক সাবেক তারকা শাহরিয়ার নাফীস। তাঁর সাবেক সতীর্থ মাশরাফি যে কেবল প্রেরণাদায়ী হিসেবে নন, পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে খেলছেন, সেটিই আগারকারকে বুঝিয়ে দিয়েছেন তিনি, ‘অজিতের সঙ্গে আমি একটি বিষয়ে দ্বিমত পোষণ করছি। গত কয়েক বছর ধরে বল হাতে বাংলাদেশের সেরা পারফরমারের নাম মাশরাফি। এমন না যে সে দলের মেনটর হিসেবেই দলে আছে। নিজের পারফরম্যান্স দিয়েই সে দলে আছে।’

মাশরাফি কেবল নিজের পারফরম্যান্স দিয়েই দলে নেই। ২০১৭ থেকে এ পর্যন্ত বল হাতে তিনিই দলে সেরা পারফরমার। গত এক বছরের বেশি সময় ধরে তিনি ২৩ ম্যাচে বোলিং করে উইকেট তুলে নিয়েছেন ২৮টি। সম পরিমাণ উইকেট নিয়ে তাঁর সঙ্গে ব্র্যাকেটবন্দী আরেক পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলে তৃতীয় সেরা বোলার রুবেল হোসেন—২৬ উইকেট নিয়ে। এই সময় সাকিব আল হাসানের উইকেটসংখ্যা ২২ আর অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের ১২।

Comments

Popular posts from this blog

ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

10 Tools to Try With Your Next Web Project

ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’